এশিয়ান কন্টিনেন্টাল দাবার প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করলেও হেরে গেছেন শারমীন সুলতানা (শিরীন)। ম্যানিলায় অনুষ্ঠানরত টুর্নামেন্টে নিয়াজ ড্র করেছেন ইন্দোনেশিয়ার মাশুরুরি রহমানের সঙ্গে। শারমীন হেরেছেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথনের কাছে। উন্মুক্ত বিভাগে এশিয়ার ১৪টি দেশের ২৬ গ্র্যান্ডমাস্টার ও ১৯ আন্তর্জাতিক মাস্টারসহ ৭৬ জন দাবাড়ু খেলছেন।