ড্রয়ের পথে যুবাদের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেনিং জুটিতেই উঠল ১০৫ রান৷ বিকেএসপিতে ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার অর্পিত গৌড় আর কৃষ্ণা সনিই যেন হয়ে উঠলেন ম্যাচের নিয়ন্ত্রক। তার পরও কাল দ্বিতীয় দিন শেষে দলের রান ৩ উইকেটে ১৬৭। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সফরকারীদের তিন দিনের ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাইফুদ্দিন সর্বোচ্চ ৩৭ ও জাকির করে ৩৬ রান। ৮৩ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে এই দুজনই দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের জুটি গড়ে। সফরকারীদের গৌরব প্যাটেল ৫৯ রানে নেয় ৫ উইকেট।
ওপেনিং জুটির অমন দুর্দান্ত শুরুর পরও ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উইকেটগুলো নিয়েছে সাইফুদ্দিন, সালেহ ও সঞ্জীব।