প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি টেস্ট হেরেছেন কে? এই প্রশ্নের উত্তর প্রায় সবারই জানা। ব্যাটিংয়ের অনেক রেকর্ডের সঙ্গে এই অগৌরবের রেকর্ডটিও ব্রায়ান লারার। ৬৩টি টেস্টে হেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। আর সবচেয়ে বেশি ড্র ম্যাচে ছিলেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের উত্তরটা চটজলদি দেওয়াটা একটু মুশকিলই। এই তালিকায় প্রথম চারটি নামই ভারতীয়। কপিল দেবের খেলা ৭৬টি টেস্টই শেষ হয়েছিল ম্যাড়মেড়ে ড্রতে। কপিলকে ছাড়িয়ে যাওয়ার ভালো সম্ভাবনাই আছে দুইয়ে থাকা শচীন টেন্ডুলকারের (৭০ টেস্ট)। তিনে ও চারে যথাক্রমে সুনীল গাভাস্কার (৬৮) ও দিলীপ ভেংসরকার (৬৪)।