ফিরে এলেন কাউন্ট ড্রাকুলা। ভ্যাম্পায়ার শিরোমণি ড্রাকুলা ফিরলেন নিজ জন্মভূমি রোমানিয়াতেই। তবে এবার বেশ বদলে ফুটবলার রূপে যেন ফিরলেন ট্রানসিলভানিয়ার ভয়াল এই চরিত্র। তবে করেছেন সেই একই কাজ। বিষদাঁত বসিয়েছেন প্রতিপক্ষ এক খেলোয়াড়ের বাহুতে। নব্য এই ‘ড্রাকুলা’ রোমানিয়ার লিগা ওয়ানের দল পেত্রোলুল প্লোয়েস্তির গোলরক্ষক মিরচিয়া বোর্নেস্কু। পরশু প্রতিপক্ষ গাজ মেতান মেদিয়াসের স্ট্রাইকার থা’য়ের আল বাওয়াব সময় নষ্ট করাতেই খেপে গিয়ে এই কাণ্ড করেন বোর্নেস্কু। এরপর অবশ্য লঙ্কাকাণ্ড বেধে যায় মাঠে, যা থামাতে সাত-সাতটি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে, সঙ্গে ১২টি হলুদ কার্ডও। ওয়েবসাইট।