ড্রাগ টেস্টে ধরা পড়লেন রেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান টেস্ট দলে গত এক বছরে নিজের অবস্থানটা শক্ত করেছিলেন। আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছিলেন ৩ টেস্টে ১৯ উইকেট। কাল জানা গেল, ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি পাকিস্তানের বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। সমারসেটের হয়ে খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সেখানেই ঘটল ঘটনাটা। তবে পারফরম্যান্সবর্ধক কোনো ড্রাগ পাওয়া যায়নি পরীক্ষায়, পাওয়া গেছে ‘রিক্রিয়েশনাল ড্রাগ’। নিষেধাজ্ঞা কপালে জুটছে নিশ্চিতভাবেই, তা কত দিনের সেটি জানা যাবে আজ। এই সপ্তাহে পাকিস্তানের স্থানীয় শিয়ালকোট স্ট্যালিয়নসে যোগ দেওয়ার কথা ৩২ বছর বয়সী এই স্পিনারের। ক্রিকইনফো।