ড্রিম টিমে চার ব্রাজিলিয়ান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন ব্রাজিলিয়ান, নেই আরিয়েন রোবেন ও হাভিয়ের মাচেরানো। কাল প্রকাশিত ফিফার ড্রিম টিম বিস্ময়ই উপহার দিল। ফিফা ওয়েবসাইটের ক্লাব মেম্বারদের ভোটেই বেছে নেওয়া হয়েছে ড্রিম টিম। ২০১০ সালে কোচসহ মোট সাতজন ছিলেন চ্যাম্পিয়ন স্পেনের। এবার জোয়াকিম লোসহ চ্যাম্পিয়ন জার্মানির চারজন জায়গা পেয়েছেন ড্রিম টিমে। ফিফাডটকম।
গোলরক্ষক
ম্যানুয়েল নয়্যার (জার্মানি)।
ডিফেন্ডার
থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, মার্সেলো (ব্রাজিল), ম্যাটস হামেলস (জার্মানি)।
মিডফিল্ডার
অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), টনি ক্রুস (জার্মানি)।
ফরোয়ার্ড
লিওনেল মেসি (আর্জেন্টিনা), টমাস মুলার (জার্মানি), নেইমার (ব্রাজিল)।
কোচ
জোয়াকিম লো (জার্মানি)।