ড্রেসিং রুমে ধূমাপন করে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!—সিগারেটের প্যাকেটে এমন সতর্কবার্তা বহু পুরোনো। এখন দেখা যাচ্ছে, ড্রেসিং রুমেও এমন কথা লিখে রাখার প্রয়োজন হয়ে পড়েছে! 

অস্ট্রেলিয়ায় চলতি এশিয়ান কাপ ফুটবলে গত শুক্রবার মেলবোর্নের সাজঘরে ধূমপান করে রীতিমতো জরিমানা গুনেছেন ফিলিস্তিন ও জর্ডানের খেলোয়াড়েরা।

ড্রেসিং রুম তো দূরে থাক, বর্তমান সময়ে যেকোনো আন্তর্জাতিক ম্যাচে সিগারেট, দেশলাই—এসব নিয়ে গ্যালারিতে প্রবেশই করতে দেওয়া হয় না। সেখানে ম্যাচ শেষে ফিলিস্তান-জর্ডানের খেলোয়াড়েরা ধূমপান করেছেন নিজেদের ইচ্ছেমতো! যা স্পষ্টত টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন। এ অপরাধের দায়ে দুই দলের প্রতিটিকে ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এক বিবৃতিতে এএফসি বলেছে, ‘টুর্নামেন্টের বিধি অনুযায়ী ...সাজঘরে ধূমপানের জন্য এ জরিমানা করা হয়েছে।’

ফিলিস্তিন-জর্ডান এশিয়ান কাপে পড়েছিল ‘ডি’ গ্রুপে। গত শুক্রবার মেলবোর্নে দুই দলের মুখোমুখিতে জর্ডান জিতেছিল ৫-১ ব্যবধানে। ম্যাচ শেষেই ওই ধূমপানের ঘটনা। তাহলে বিষয়টি কী দাঁড়াল? এক দল জয়ের আনন্দে ‘সুখটান’ দিয়েছে, অপর দল পরাজয়ের যাতনায়! দুই দল অবশ্য বিদায় নিয়েছে দ্বিতীয় পর্বেই। তথ্যসূত্র: এএফপি।