ড্রেসিংরুমে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা হয়ে গেছে। কাজেই এখন আর সুসজ্জিত ড্রেসিংরুম দুটি চালু রাখার দরকার নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ম্যাচ ছাড়া এই দুটি ড্রেসিংরুম তালাবদ্ধই থাকবে।জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান কাল বাফুফে ভবনে এসে দিলেন এই খবর, ‘নতুনভাবে করা দুটি ড্রেসিংরুমই আমরা বন্ধ রাখব। আন্তর্জাতিক ম্যাচ হলেই শুধু খুলে দেব।’ ঘরোয়া ফুটবলের জন্য ড্রেসিংরুম থাকবে না তাহলে? রহমানের উত্তর, ‘আমরা ফুটবলের পুরোনো দুটি ড্রেসিংরুম আধুনিক করে দেব, যাতে কোনো সমস্যা না হয়।’এ ব্যাপারে বাফুফের মতামত নেওয়ার দরকার নেই বলে দাবি তাঁর, ‘নতুন দুটি গণব্যবহার করলে আবার নষ্ট হবে। আবার টাকা, আবার খরচ...। আমি এসব টাকার হিসাব দেব কীভাবে? এখানে বাফুফের বলার কী আছে? আমরা অপচয় ঠেকাতে চাই।’