ড্রোন ভূপাতিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল তাঁর ওঠা-বসায়। ফুটবল তাঁর ঘুমে-জাগরণে। ম্যাচ নেই, অনুশীলন নেই তো কী হয়েছে! ক্রিস্টিয়ানো রোনালদো মেতে থাকেন ফুটবল নিয়েই। হয়তো মজাই করেন, কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার সেই মজাটাও যেন ফুটবলকেন্দ্রিক। ফুটবল নিয়ে একটি মজার প্রতিযোগিতাতেই নেমেছিলেন। সেটাতে বিজয়ীও হয়েছেন রোনালদো। অনেক দূর থেকে নেওয়া শটে ভূপাতিত করেছেন উড়তে থাকা একটি ড্রোন। পর্তুগালের তারকা সেখানে লড়াই করেছেন এনবিএ তারকা ডোয়াইন ওয়েডের সঙ্গে। বার কয়েক কিপিআপি করার পর প্রথম শটটি নিয়েছিলেন রোনালদো। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আবার শট নেন। চারটি ব্যালন ডি’অর জয়ী রোনালদো এবার সফল হন। রোনালদোর শটে ড্রোন ভূপাতিত হয়। লক্ষ্যভেদ করতে পেরে দারুণ খুশি রোনালদো। ম্যাচে যেভাবে গোল উদ্যাপন করেন, ঠিক সেভাবেই উপলক্ষটা উদ্যাপনও করেন রোনালদো। মেইল অনলাইন