ড্রয়ে অভিষেক শেখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোতে ড্র দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের৷ সেটিও গোলশূন্য৷ এএফসি প্রেসিডেন্টস কাপে কাল পাকিস্তানের খান ল্যাবরেটরিজের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপের মুখে ছিল শেখ রাসেল৷ হজম করতে পারত অন্তত দুটি গোল৷ ক্রসবার-পোস্ট সহায়তার হাত বাড়ায় বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের দিকে৷ ৫ মিনিটে রেজওয়ান আসিফের হেড লাগে ক্রসবারে৷ ২০ মিনিটে দাউদের শট পোস্টে৷
বাফুফে জানিয়েছে, দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার মিঠুনকে তুলে নামানো হয় সবুজ বিশ্বাসকে৷ আক্রমণের গতি তাতে বাড়লেও গোল অধরাই থেকে যায় শেখ রাসেলের৷ এক পয়েন্ট পেয়েই খুশি শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ৷ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি৷ ম্যাচটা হয়তো জিততেও পারতাম৷ তবে এক পয়েন্ট মন্দের ভালো৷’
আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কা বিমানবাহিনীর বিপক্ষে শেখ রাসেলের দ্বিতীয় ম্যাচ৷