ড্রয়ে শুরু পোল্যান্ড-গ্রীসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরটা যে চরম উত্তেজনাপূর্ণই হবে, সেটার ইঙ্গিত উদ্বোধনী ম্যাচটাতে বেশ ভালোমতোই দিয়েছে স্বাগতিক পোল্যান্ড ও ২০০৪ সালের ইউরো শিরোপাজয়ী গ্রীস। উদ্বোধনী ম্যাচটা এই দুই দেশ শেষ করেছে ১-১ গোলের ড্র দিয়ে।শুরুটা অবশ্য জয় দিয়েই করতে পারত গ্রীস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ছয় মিনিট পর সমতা ফেরান গ্রীক স্ট্রাইকার দিমিত্রিস সালপিদিস। গ্রীস ৭১ মিনিটে পেয়ে যায় একটি পেনাল্টিও। এরই মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোল্যান্ডের নিয়মিত গোলরক্ষক সেজিনি। সরাসরি লাল কার্ড দেখার কারণে রাশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি। কিন্তু বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামা টাইটনই হয়ে যান পোল্যান্ডের নায়ক। দুর্দান্ত দৃঢ়তায় ঠেকিয়ে দেন পেনাল্টি শটটি। এরপর বাকি সময় আর গোল করতে পারেনি কোন দলই।এর আগে প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় পোল্যান্ডকে এগিয়ে দেন লিউয়ানডোস্কি। ব্লাসজাকোস্কির ক্রস থেকে চমত্কারভাবে হেড করে স্বাগতিকদের প্রথম গোলটি এনে দেন এই পোলিশ স্ট্রাইকার। আর ৪৩ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রীক ডিফেন্ডার সক্রেটিস পাপাসটাথোপোলোস।