ড্রয়ে শেষ ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড ও ফ্রান্স।ফেবারিট হিসেবে খুব বেশি গণ্য না হলেও নিজেদের প্রথম ম্যাচেই যথেষ্ট উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা এই দুই দল। পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে গোটা ম্যাচটাই যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছিলেন ফরাসি ও ইংলিশ ফুটবলাররা। প্রথমার্ধ শেষও হয়েছে ১-১ গোলের সমতা দিয়ে। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ নষ্ট করলে ম্যাচের ফল ফ্রান্সের পক্ষেই যেত।খেলায় ৩০ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক স্টিভেন জেরার্ডের নেওয়া চমত্কার ফ্রি কিক থেকে অসাধারণ দক্ষতায় মাথা ঠেকিয়ে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন ইংলিশ ডিফেন্ডার লেসকট। চার মিনিট পরে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্রান্সও। কিন্তু গোলরক্ষক জো হার্টের দুর্দান্ত পারফরমেন্সে রক্ষা পায় ইংলিশরা। ফ্রি কিক থেকে পাওয়া বলে জোরালোভাবে মাথা ছুঁইয়েছিলেন আলোউ দিয়ারা। কিন্তু সেটা রুখে দেন হার্ট। ফিরতি বলে আবারও হেড করেছিলেন দিয়ারা। কিন্তু এবার সেটা চলে যায় গোলপোস্টের একটু বাইরে দিয়ে। চার মিনিট পরে অবশ্য আর হতাশ হতে হয়নি ফ্রান্সের সমর্থকদের। ডি বক্সের বাইরে রিবেরির এগিয়ে দেওয়া বলে সামির নাসরির জোরালো শট রুখতে পারেননি ইংল্যান্ড গোলরক্ষক। ১-১ গোলে সমতা ফেরে খেলায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে গোল পায়নি কোনো দলই।