ড্রয়ের আগে মেহরাবের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও বোলারদের ওপর ব্যাটসম্যানরা ছড়ি ঘোরানোয় ড্র হয়ে গেল সিলেট ও ঢাকা মহানগরের ম্যাচটি। স্বাগতিকদের সামনে ৩৪৭ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। এই রান করতে সিলেটের হাতে ছিল ৫৫-৫৬ ওভার। ৫০ ওভারে দলটি ৪ উইকেটে ২০৪ পর্যন্ত যাওয়ার পরই ড্র মেনে নেয় দুই দল। এর আগে আগের দিনের ৩৭৬ রানের সঙ্গে আরও ১০৪ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন ঢাকার অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র।অবশ্য ইনিংস ঘোষণার আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন মেহরাব (১০৪*)। এই আট সেঞ্চুরির তিনটিই এসেছে ২০১১ সালে। এর দুটি করেছেন জাতীয় লিগের গত আসরে। মার্শাল আইয়ুবের সঙ্গে পঞ্চম উইকেটে ১৭৯ রান করেছেন মেহরাব। প্রথম ইনিংসে ৫৮ রান করা মার্শাল দ্বিতীয় ইনিংসে করেছেন ৮৩। এই প্রথম জোড়া ফিফটি করলেন মার্শাল। সিলেটের পেসার আবু জায়েদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট। ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।ড্র করে দ্বিতীয় স্থানে উঠে এল সিলেট (৮৮.৫৮ পয়েন্ট)। মহানগর (৮৬.৪৬) নেমে গেছে তিনে। সবারে ওপরে খুলনা (৯২.৯২), রাজশাহী আছে চারে (৭৭.৯৮)। ১৮ তারিখ থেকে শুরু পরের রাউন্ডে চট্টগ্রামে খুলনা-সিলেট এবং সিলেটে মহানগর-রাজশাহী ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : ঢাকা মহানগর: ১২৯ ও ১৩২.২ ওভারে ৪৮০/৭ ডি. (মেহরাব জুনিয়র ১০৪*, শামসুর ৯৩, মার্শাল ৮৩, আসিফ ৮২, আরমান ৩৪, ফোরকান ৩৩; এনামুল ৩/১৭৪, জায়েদ ২/৭০)। সিলেট: ২৬৩ ও ৫০ ওভারে ২৪০/৪ (ইমতিয়াজ ৬৫, সাকের ৬১, নাদিফ ২৭*; শরীফউল্লাহ ২/৩০)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: আবু জায়েদ (সিলেট)।