ড্রয়ের দিনে খুলনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনে ১৬২ রান করলেই জিতে যেত বরিশাল। হাতে ৮ উইকেট থাকায় খুব কঠিন ছিল না কাজটা। কিন্তু কে জানত, আবদুর রাজ্জাকের ঘূর্ণি বল অতটা বিষ ঢেলে দেবে বরিশালের ইনিংসে! খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অল্পের জন্য হ্যাটট্রিক পেলেন না। তবে ৬ উইকেট নিয়ে জাতীয় দলের এই বাঁহাতি স্পিনারই আধা বেলায় ৫২ রানের জয় ছিনিয়ে এনেছেন খুলনার জন্য।দিনের অন্য দুটি ম্যাচ প্রত্যাশিতভাবেই ড্র হয়েছে। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিনে সেঞ্চুরি হয়েছে আরও দুটি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ১১৩ রান করেছেন চট্টগ্রামের ওপেনার তামিম ইকবাল। জাতীয় লিগে দুই ইনিংসেই সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান তিনি। মার্শাল আইয়ুবের ডাবল সেঞ্চুরি আর মেহরাব জুনিয়রের সেঞ্চুরির পর কাল সেঞ্চুরি করেছেন ঢাকা মহানগরের তাসামুল হকও। এই তিন ব্যাটসম্যানের হাত ধরে ঢাকার প্রথম ইনিংসটা (৬৩২/৭ ডিক্লে.) ঢুকে গেছে রেকর্ডের খাতায়। জাতীয় লিগের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। সর্বোচ্চ এখনো ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় সিলেটের বিপক্ষে করা বরিশালের ৭১২।প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ড্র ম্যাচ থেকেই ৩ পয়েন্ট পেয়েছে ঢাকা মহানগর। রংপুর ক্রিকেট গার্ডেনে স্বাগতিকদের বিপক্ষে তা পেয়েছে সিলেটও।খুলনা-বরিশালআগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ফজলে রাব্বীকে দিনের ষষ্ঠ ওভারে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাতটা হানেন খুলনার পেসার রুবেল হোসেন। তবে বরিশালের সম্ভাবনা তখনো ছিল। এমনকি তা পুরোপুরি হারিয়ে যায়নি দলের ১৬০ রানের সময় ইফতেখারকে হারানোর পরও। দিনের খেলা তখনো বাকি ছিল ৭১ ওভারের মতো, বাকি ৬ উইকেটে করতে হতো ৯৭। মাঝে সালমান হোসেনকে এলবিডব্লু করে তুষার ইমরান বরিশালকে আরেকটা ধাক্কা দিলেও শেষ ধাক্কাটা দিয়েছেন অধিনায়ক রাজ্জাকই। ইনিংসের ৬২তম ওভারের প্রথম, তৃতীয় ও ষষ্ঠ বলে তুলে নিয়েছেন শাহীন, রাসেল আর মনিরের উইকেট তিনটি। ২ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করা বরিশালের স্কোর তখন ৮ উইকেটে ১৭৮, মধ্যাহ্ন বিরতিতে গেল ওই ৮ উইকেটেই ১৯৬ রান নিয়ে। কিন্তু লাঞ্চের পর তারা খেলতে পেরেছে আর মাত্র ১৯ মিনিট। ইনিংসের ৬৮ ও ৭০তম ওভারে সোহাগ আর কামরুলকেও ফিরিয়ে দিয়ে ম্যাচ শেষ করে দিয়েছেন রাজ্জাক। কালই প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি স্পিনার।চট্টগ্রাম-ঢাকা মহানগরএকটা ডাবল সেঞ্চুরি আর তিনটা সেঞ্চুরি আগেই হয়ে ছিল বগুড়ার ম্যাচে। কাল হলো আরও দুই সেঞ্চুরি। প্রথম ইনিংসে মাত্র আট রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা তামিম অতৃপ্তি ঘোচাতে চাইলেন দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে। ওয়ানডে মেজাজে ব্যাট করে চার ছক্কা আর এক ডজন বাউন্ডারিতে সাজানো সেঞ্চুরিটা করেছেন মাত্র ৮৯ বলে। ১০৪ বলে ১১৩ রানে অপরাজিত তামিম। এর আগে তৃতীয় দিন শেষে ৫৯ রানে অপরাজিত থাকা ঢাকা মহানগরের ব্যাটসম্যান তাসামুলও পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি। ২১২ বলে করেছেন অপরাজিত ১৩৫ রান, বাউন্ডারি ১২টি। মার্শাল, মেহরাবের পর ঢাকা মহানগরের বিশাল ইনিংসে তাসামুল-সগীর হোসেনের (৪৬) ১৩৯ রানের ষষ্ঠ উইকেট জুটিরও আছে বড় ভূমিকা। নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচটা অধিনায়কদের সম্মতিতে শেষ হয়ে গেছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই।রংপুর-সিলেটরংপুরে সিলেট-রংপুরের ম্যাচও শেষ হয়েছে একইভাবে। নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের দিন কোনো উইকেট না হারিয়ে ১০ রান করেছিল রংপুর। কাল খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৬ উইকেটে তারা করল ২৫৮ রান। ৮৭ রান করে রান আউট হয়ে গেছেন নাসির হোসেন। তবে অধিনায়ক মোহাম্মদ সোহরাওয়ার্দী অপরাজিত ছিলেন ৫৫ রান করে।ঈদের পর জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২ নভেম্বর থেকে।দুই ইনিংসে সেঞ্চুরিস্কোর ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু মৌসুম২১০ ও ১১০ মিনহাজুল আবেদীন চট্টগ্রাম-ঢাকা বিভাগ ময়মনসিংহ ২০০১-০২১১৯* ও ১১০* শাহিন হোসেন বরিশাল-চট্টগ্রাম চট্টগ্রাম ২০০৪-০৫১০৬ ও ১৫১ জাভেদ ওমর ঢাকা বিভাগ-বরিশাল ধানমন্ডি ২০০৫-০৬১০৯ ও ১০০ মোহাম্মদ মিঠুন খুলনা-সিলেট চট্টগ্রাম ২০১১-১২১৯২ ও ১১৩* তামিম ইকবাল চট্টগ্রাম-ঢাকা মহানগর বগুড়া ২০১২-১৩দলীয় সর্বোচ্চ ইনিংস ম্যাচ ভেন্যু মৌসুম৭১২/৭ ডি. বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭৬৩২/৭ ডি. ঢাকা মহানগর-চট্টগ্রাম বগুড়া ২০১২-১৩৬২২/৮ ডি. চট্টগ্রাম-বরিশাল চট্টগ্রাম ২০০৬-০৭৬১৮/৮ ডি. খুলনা-ঢাকা মহানগর ফতুল্লা ২০১১-১২৫৮৭ রংপুর-চট্টগ্রাম বগুড়া ২০১১-১২সং ক্ষি প্ত স্কো ররংপুর-সিলেট, রংপুররংপুর বিভাগ: ২৯৫ ও ৮০ ওভারে ২৫৮/৬ (নাসির ৮৭, সোহ্রাওয়ার্দী ৫৫*, নাঈম ৪৪, লিটন ২১, নাজমুল ১/১৩, সায়েম ১/২০)। সিলেট বিভাগ ১ম ইনিংস: ৩২৩। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম (রংপুর)।চট্টগ্রাম-ঢাকা মহানগর, বগুড়াচট্টগ্রাম বিভাগ: ৪১১ ও ৩৮ ওভারে ১৬৩/১ (তামিম ১১৩*, নাজিমউদ্দিন ২৮*, নাফিস ১৮, সানি ১/৩৯)। ঢাকা মহানগর: ১৮৬ ওভারে ৬৩২/৭ (মার্শাল ২০৯, তাসামুল ১৩৫*, মেহরাব জুনিয়র ১২২, শামসুর ৫৬, সগীর ৪৬; কামরুল ২/৭৮, নূর ২/১৬১, নাফিস ১/১৯)। ফল: ড্র।ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল (চট্টগ্রাম) ও মার্শাল আইয়ুব (মহানগর)। খুলনা-বরিশাল, খুলনাখুলনা বিভাগ: ৩১৪ ও ২২০। বরিশাল বিভাগ: ২৭৮ ও ৬৯.৪ ওভারে ২০৪ (ফজলে রাব্বী ৬৫, ইফতেখার ৪৫, শাহিন ২৩, সোহাগ ২১, রাজ্জাক ৬/৭২, তুষার ২/৪২)। ফল: খুলনা ৫২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সোহাগ গাজী (বরিশাল)।