ড্রয়ের পথে কলম্বো টেস্ট
কাল কলম্বো টেস্টের পঞ্চম দিনে নাটকীয় কিছু না ঘটলে ড্রয়ে শেষ হতে চলেছে কলম্বো টেস্ট। আজ চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। শ্রীলঙ্কার চেয়ে অসিরা এখন পর্যন্ত এগিয়ে ৫২ রানে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস এখনো বাকি।৬ উইকেটে ৪২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের ইনিংস বেশি দূর এগোয়নি। ইনিংস শেষ হয় ৪৭৩ রানে। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কা অলআউট হওয়ার সময় ম্যাথুস অপরাজিত থাকেন ১০৫ রানে।প্রথম ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন ফিলিপ হিউজ। আজ সেঞ্চুরি তুলে নিয়ে শূন্য রানে আউট হওয়ার দুঃখটা ভুলেছেন অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান। দিনশেষে হিউজ অপরাজিত থাকেন ১২২ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩১৬শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৭৩অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২০৯/৩(চতুর্থ দিনের খেলা শেষে)