ড্রয়ের পথে পাল্লেকেলে টেস্ট
অস্ট্রেলিয়ার মুখের খাবার কেড়ে নেওয়ার মতোই অবস্থা ! গতকাল তৃতীয় দিনের খেলা শেষেও মনে হচ্ছিল, প্রকৃতি বড় বাধা হয়ে না দাঁড়ালে পাল্লেকেলে টেস্ট যাচ্ছে অস্ট্রেলিয়ার ঘরে। তবে আজ চতুর্থ দিন শেষে স্পষ্ট, প্রকৃতির দয়ায় নয়, বরং নিজেদের সামর্থ্য দিয়েই টেস্টের ভাগ্যে ‘ড্র’ লিখে দিতে চলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।আলোর স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২২৩ রান। এর আগে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪১১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকেরা।শ্রীলঙ্কা আজ নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২৩৭ রানে পিছিয়ে থেকে। ম্যাচে টিকে থাকাই যখন বড় চ্যালেঞ্জ, তখন উদ্বোধনী জুটিতে ৮১ রান এনে দেন পারানাভিতানা ও অধিনায়ক দিলশান। তাঁরা ৫৫ ও ৩৬ রানে আউট হন। দিন শেষে কুমার সাঙ্গাকারা ৬৯ ও মাহেলা জয়াবর্ধনে ৩৮ রানে অপরাজিত থাকেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৭৪অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১১/৭ ডিক্লেয়ার(চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা ১৪ রানে পিছিয়ে)