ডয়ারের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আগে নতুন একজন ট্রেনারের খোঁজ করতে হবে বাংলাদেশকে। বর্তমান ট্রেনার ডেভিড ডয়ার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ২১ এপ্রিল। গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন ডয়ার। হঠাৎ এই অস্ট্রেলিয়ানের পদত্যাগের কারণ ব্যাখ্যা করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘ডেভিড খুব ভালো কাজ করছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় ও আরও ভালো একটা চাকরি পেয়েছে । পদত্যাগপত্র গ্রহণ করা বোর্ডের ব্যাপার। তবে হয়ে যাবে খুব সম্ভবত। আমরা দ্রুতই আরেকজন ভালো ট্রেনার নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’