ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রীতি ক্রিকেট: রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে খালেদ মাসুদ একাদশ (৫৫/৪) ১ রানে হারিয়েছে মেহরাব হোসেন একাদশকে (৫৪/৩)। ঢাকা মার্কিন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই ম্যাচের আগে ১৫টি স্কুলের ১৬৫ জন ক্রিকেটারকে ক্রিকেট প্রশিক্ষণ দেন খালেদ মাসুদ, মেহরাব হোসেন ও সালমা খাতুন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম।—রাজশাহী অফিসশ্রীমঙ্গলে ফুটবল: শ্রীমঙ্গলে আজ শুরু হচ্ছে বখতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৮টি দল। —শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি