ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফুটবল: দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল শহীদ জিয়া স্মৃতি সংসদ টাইব্রেকারে (৫-৪) আমবাগান ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আগামীকাল ফাইনালে শেখ রাসেলের মুখোমুখি হচ্ছে শহীদ জিয়া স্মৃতি সংসদ।—রাজশাহী অফিসসাতক্ষীরায় ফুটবল: সুলতানপুর একাদশকে ৪-০ গোলে হারিয়ে সাতক্ষীরা প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে টাউন স্পোর্টিং ক্লাব। বিলাল দুটি, পিন্টু ও চপল ১টি করে গোল করেন। লিগের সেরা খেলোয়াড় পিন্টু মিত্র ও সর্বোচ্চ গোলদাতা বিলাল। —নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবাঞ্ছারামপুরে ফুটবল: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচরে মৌলভি রফিকউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবলের সেমিফাইনালে রিংকুর একমাত্র গোলে দরিকান্দি দুর্বার ক্রীড়াচক্র হারিয়েছে গৌরীপুর একাদশকে।—বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি