ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর ফুটবল: সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হওয়া দ্বিতীয় কাউন্সিলর গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় ১৫ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে (৪-১) হারিয়েছে ২৮ নম্বর ওয়ার্ডকে।—রাজশাহী অফিসবাঞ্ছারামপুরে ফুটবল: মৌলভী রফিক উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবলের ফাইনালে টাইব্রেকারে ফরদাবাদ একাদশ (৫-৪) হারিয়েছে দরিকান্দি দুর্বার ক্রীড়াচক্রকে। দীর্ঘদিন পর এলাকায় এমন ফুটবল ম্যাচ দেখতে প্রায় ১০ হাজার দর্শক মাঠে আসে। —বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বানিয়াচংয়ে ফুটবল: বানিয়াচংয়ে আবদুল হাই খান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার এফসি। সেমিফাইনালে টাইব্রেকারে তারা (৫-৪) হারিয়েছে কিশোর স্পোর্টিং ক্লাবকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি