ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: কাউন্সিলর গোল্ডকাপ ফুটবলের প্রথম খেলায় ২৩ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে (৪-২) হারিয়েছে ২২ নম্বর ওয়ার্ডকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল খেলা। অন্য ম্যাচে ১ নম্বর ওয়ার্ড ৩-০ গোলে হারিয়েছে ২৭ নম্বর ওয়ার্ডকে। জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া: ছাত্রীদের কাবাডিতে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় ২৯-১৩ পয়েন্টে নওহাটা বালিকা উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। রহমতুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়কে ১০-২ গোলে হারিয়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন নওহাটা বালিকা উচ্চবিদ্যালয় দল। —রাজশাহী অফিসফরিদপুরে ফুটবল: খোন্দকার নুরুল হোসেন গোল্ডকাপ ফুটবলে কাল গোপালগঞ্জ জেলা টাইব্রেকারে (৪-২) হারিয়েছে যশোরকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। —ফরিদপুর অফিস