ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা টি-টোয়েন্টি: মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল ঢাকা ও বরিশাল বিভাগ জিতেছে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা (৭৬/৫) ৫ উইকেটে চট্টগ্রামকে (৭৫/৭) এবং বরিশাল (৮৫/৬) ৪ উইকেটে স্বাগতিক সিলেটকে (৮৩/৫) হারিয়েছে।—সিলেট প্রতিনিধিরাজশাহীতে ফুটবল: রাজশাহীর পিরিজপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিদিরপুর জিএমসি ক্লাব। গতকাল ফাইনালে হরিণবিসকা পল্লী উন্নয়ন সমিতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।—রাজশাহী অফিসফরিদপুরে ফুটবল: খন্দকার নূরুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ফরিদপুর জেলা। কাল কোয়ার্টার ফাইনালে তারা খুলনাকে ৩-১ গোলে হারিয়েছে।—ফরিদপুর অফিস