ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: প্রথম বিভাগ কাবাডিতে বন্ধন ক্রীড়াচক্র ৪৯-২১ পয়েন্টে মহুয়া বাগান ক্লাবকে এবং জাগ্রত সংঘ ৮২-১৮ পয়েন্টে লোটাস ক্লাবকে হারিয়েছে। দ্বিতীয় বিভাগ বাস্কেটবলে টাচ স্পোর্টিং ক্লাব ৪৭-৭ পয়েন্টে ইমরান স্মৃতি সংঘকে ও রয়েল স্পোর্টিং ক্লাব ১৬-১০ পয়েন্টে রিভার সিটি ক্লাবকে হারিয়েছে। —রাজশাহী অফিসফরিদপুরে ফুটবল: সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবলে পলাশের একমাত্র গোলে বোয়ালমারী উপজেলাকে হারিয়েছে সদরপুর উপজেলা। সেরা খেলোয়াড়ও হয়েছেন পলাশই।—ফরিদপুর অফিসমাগুরায় ফুটবল: শেখ রাসেল স্মৃতি ফুটবলে কাল ইছাখাদা শহীদ মতলেব মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। —মাগুরা প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: ওয়ালটন ফুটবলের কালকের খেলায় হেমনগর একাদশ ৪-০ গোলে হারিয়েছে কাওয়ামারা একাদশকে। বঙ্গবন্ধু স্মৃতি ফুটবলে চাঁপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।—সরিষাবাড়ী প্রতিনিধি