ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফুটবল: কাল খন্দকার নূরুল হোসেন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ফরিদপুর ১-০ গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোল করেছেন জনসন। ম্যান অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের মসিব। এদিকে এমএন একাডেমি মাঠে সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কালকের খেলায় মুকসুদপুর উপজেলা ৬-২ গোলে মধুখালীকে হারিয়েছে। মুকসুদপুরের ইদি মোহাম্মদ হ্যাটট্রিক এবং পান্নু ২টি ও আহসান একটি গোল করেছেন। মধুখালীর গোলদাতা মামুন ও রাজীবের।—ফরিদপুর অফিসবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বসুরহাট এমএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাল উদ্বোধনী দিনে বসুরহাট এমএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। —নোয়াখালী অফিসবঙ্গবন্ধু কাপ ফুটবল: মৌলভীবাজার স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে কাল স্বাগতিক মৌলভীবাজার জেলা দল ২-০ গোলে নেত্রকোনা জেলা দলকে হারিয়েছে। গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় স্টিভ ও লরেন্তি। ম্যান অব দ্য ম্যাচ স্টিভ।—মৌলভীবাজার প্রতিনিধিমাগুরায় ফুটবল: শেখ রাসেল স্মৃতি ফুটবলে গতকাল সত্যপুর মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে শিবরামপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে।—মাগুরা প্রতিনিধি