ঢা কা র বা ই রে
রাজশাহীর খেলা: প্রথম বিভাগ কাবাডি লিগে গতকাল বৈকালী সংঘ ৪টি লোনাসহ ৫১-৩২ পয়েন্টে রাজ স্পোর্টিং ক্লাবকে এবং মডার্ন বক্সিং ক্লাব ২টি লোনাসহ ৩৩-৩১ পয়েন্টে দিগন্ত প্রসারী সংঘকে হারিয়েছে।ক্রিকেট: পাঁচজন স্ট্যান্ডবাইসহ জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়দের আজ সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।বাস্কেটবল: দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগে মহানগর ক্রীড়াচক্র ৫৪-১০ পয়েন্টে রয়েল স্পোর্টিংকে এবং এমরান স্মৃতি সংঘ ২৭-১১ পয়েন্টে রিভার সিটি ক্লাবকে হারিয়েছে।মৌলভীবাজারে বঙ্গবন্ধু কাপ: বঙ্গবন্ধু কাপ ফুটবলে গতকাল হবিগঞ্জ জেলা ঢাকার ইয়ংমেন্স ফকিরেরপুলকে টাইব্রেকারে (৪-৩) হারিয়েছে। হবিগঞ্জের মসতু মিয়া ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। —মৌলভীবাজার প্রতিনিধিশেখ রাসেল স্মৃতি ফুটবল: শেখ রাসেল স্মৃতি ফুটবলে গতকাল তিতারখাঁপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়কে। —মাগুরা প্রতিনিধিশ্রীপুরে বঙ্গবন্ধু কাপ: শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় গোসিঙ্গা সরকার প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তেলিহাটি ইউনিয়নের গোদারচালা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। —শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি