ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলাপ্রিমিয়ার ফুটবল: রাজশাহী জেলা স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী দিনেই হ্যাটট্রিক করেছেন রাজু। তাঁর হ্যাটট্রিকে দিগন্ত প্রসারী ৩-০ গোলে হারিয়েছে আবাহনী ক্রীড়াচক্রকে। আজ একই মাঠে শুরু হবে প্রথম বিভাগ ফুটবল লিগ। প্রথম বিভাগ কাবাডি: দিগন্ত প্রসারী সংঘ ৫৮-৩৪ পয়েন্টে রাজ স্পোর্টিং ক্লাবকে এবং শিরোইল স্পোর্টিং ক্লাব ৯৮-২২ পয়েন্টে আবাহনী ক্রীড়াচক্রকে হারিয়েছে। —রাজশাহী অফিসমৌলভীবাজারে ফুটবলগতকাল বঙ্গবন্ধু কাপ ফুটবলে শেখ রাসেল ক্রীড়াচক্র (ঢাকা) ৭-০ গোলে বঙ্গবীর ক্লাব নারায়ণগঞ্জকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ রাসেলের চার্লস।—মৌলভীবাজার প্রতিনিধিসিলেটে বঙ্গবন্ধু কাপসিলেট স্টেডিয়ামে গতকাল থেকে ৪১টি দলকে নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু প্রথম গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। —সিলেট প্রতিনিধিসাজেদা চৌধুরী গোল্ডকাপসৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে কাল সোলায়মানের একমাত্র গোলে ভাঙ্গা উপজেলা আলফাডাঙ্গাকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ আলফাডাঙ্গার শামীম।—ফরিদপুর অফিস