ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে খেলাপ্রথম বিভাগ কাবাডি: গতকাল বন্ধন ক্রীড়া চক্র ৫২-৩৩ পয়েন্টে লোটাস ক্লাবকে এবং ৩টি লোনাসহ ব্রাইট স্টার ক্লাব ৩৯-৩১ পয়েন্টে মর্নিং স্টার ক্লাবকে হারিয়েছে। বাস্কেট বল: দ্বিতীয় বিভাগ বাস্কেট বল লিগে টাচ স্পোর্টিং ক্লাব ৩৬-৩৩ পয়েন্টে মহানগর ক্রীড়া চক্রকে ও ড্যাফোডিল স্পোর্টিং ক্লাব ৬২-২৭ পয়েন্টে ইয়াং পেগাসাস ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফুটবল: প্রথম বিভাগ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব উপশহর স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। মোহামেডানের সুজন ও উপশহরের সাজু গোল করেন। ক্রিকেট: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে সাদের অপরাজিত ৯৩ রানের ইনিংসে চাঁপাইনবাবগঞ্জ (১৭৫/৫) ৫ উইকেটে নওগাঁ জেলাকে (১৭০/১০) এবং মামুন (৮৩) ও রাহুলের (৭০) জোড়া হাফ সেঞ্চুরিতে রাজশাহী (২৮১/৮) ১৫৫ রানে জয়পুরহাট জেলাকে (১২৬) হারিয়েছে।—রাজশাহী অফিসমৌলভীবাজারে ফুটবলগতকাল বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক ফুটবলে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চট্টগ্রাম জেলা ২-১ গোলে ত্রিপুরা একাদশকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চট্টগ্রামের গোলরক্ষক মো. এরশাদ।—মৌলভীবাজার প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবলওয়ালটন ফুটবল: গতকাল কাবারিয়াবাড়ী ৪-৩ গোলে ধরবাড়ী মিতালী একাদশকে হারিয়েছে। বিজয়ী দলের বোরহান ২টি, সবুজ ও আজিম ১টি করে গোল করেন। বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ: গতকাল শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উত্তর বাউসী রেজি. প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। আক্রাম ও ফয়জুর গোল করেছেন।—সরিষাবাড়ি প্রতিনিধি