ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর খেলা: ক্রিকেট: এবি ব্যাংক সিরাজ মেমোরিয়াল ক্রিকেটে সুপার কিং (১৪৬/৬) ৮৯ রানে সাধুর মোড় একাদশকে (৫৭) এবং মামুনের (৫১) হাফ সেঞ্চুরিতে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি (১৪৯/২) ৩২ রানে সিফা একাদশকে (১১৭) হারিয়েছে। খোদা বক্স মৃধার চেহলাম: ক্রীড়াধারাভাষ্যকর খোদা বক্স মৃধার চেহলাম গত শুক্রবার তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গতকাল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করে। এই সময় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও খোদা বক্স মৃধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। —রাজশাহী অফিস