ঢা কা র বা ই রে
কিশোরগঞ্জে ফুটবল: কিশোরগঞ্জের আজিমউদ্দিন হাইস্কুল মাঠে জিন্নাতুল ইসলাম স্মৃতি গোল্ডকাপের শিরোপা জিতেছে বন্ধুজন সমাজকল্যাণ পরিষদ। ঢাকা আবাহনীর গোলরক্ষক মাজহারুল ইসলামের (হিমেল) বাবার নামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে কাল শাহীনের দুই গোলে তারা ২-১ গোলে হারিয়েছে উরদীঘি বাজার ফুটবল একাদশকে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মরহুম জিন্নাতুল ইসলামের স্ত্রী জিনাত আর ইসলাম। —কিশোরগঞ্জ প্রতিনিধিরাজশাহীতে খেলা: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে তৌহিদ (৪৯) ও লিখনের (৪৬) ব্যাটে চড়ে পাবনা (১০৮/২) ৮ উইকেটে নওগাঁকে (১০৬) হারিয়েছে। ফুটবল: প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শিরোইল কলোনি ক্লাব ১-০ গোলে অ্যালাইব ক্লাবকে হারিয়েছে। —রাজশাহী অফিসসাজেদা চৌধুরী ফুটবল: সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপে দ্বিতীয় সেমিফাইনালে সদরপুর উপজেলা ৩-০ গোলে মুকসুদপুর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে। —ফরিদপুর অফিসপঞ্চগড়ে ফুটবল: শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবলে চাকলাহাট বন্ধু একাদশ ১-০ গোলে সিং রোড একতা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান। —পঞ্চগড় প্রতিনিধিভোলায় বঙ্গবন্ধু কাপ ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে গতকাল কাচিয়া ইউনিয়ন পশ্চিম ইলিশা ইউপিকে টাইব্রেকারে (৩-২ গোলে), বাপ্তা ইউনিয়ন ১-০ গোলে রাজাপুর ইউপিকে, ভোলা পৌরসভা ১-০ গোলে পূর্ব ইলিশা ইউপিকে এবং উত্তর দিঘলদী ইউপি একই ব্যবধানে আলীনগর ইউপিকে হারিয়েছে। —ভোলা প্রতিনিধিফেনীতে ফুটবল: বালিগাঁও ইউপি ১-০ গোলে কাজিরবাগ ইউপিকে এবং প্রাথমিক পাঁচগাছিয়া ইউপি ৬-০ গোলে ধর্মপুর ইউপিকে হারিয়েছে। —ফেনী প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: ওয়ালটন ফুটবলে গতকাল বরড়া হাজী সালমা একাদশ টাইব্রেকারে (৩-২) আওনা একাদশকে হারিয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বড়বাড়িয়া রেজি. প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উত্তর পঞ্চাশী রেজি. প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি