ঢা কা র বা ই রে
মুন্সিগঞ্জে বিভাগীয় সাঁতার: ঢাকা বিভাগের সাঁতার প্রতিযোগিতা গতকাল মুন্সিগঞ্জ সুইমিংপুলে শুরু হয়েছে। ১৪টি জেলার মোট ১৫০ প্রতিযোগী অংশ নিয়েছে এতে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মঈনউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম, মুন্সিগঞ্জ পৌর মেয়র আইনজীবী মুজিবুর রহমান, মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেণু ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা প্রমুখ।—মুন্সিগঞ্জ প্রতিনিধিমৌলভীবাজারে ফুটবল: বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মৌলভীবাজার জেলা দল ১-০ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে। —মৌলভীবাজার প্রতিনিধিবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: ভোলা সদর উপজেলার গজনবী স্টেডিয়াম গতকাল নুর মিয়ার হাট প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়নগর প্রাথমিক বিদ্যালয়কে এবং চরলামছিপাতা প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে দিদারুল্লাহ প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর বি বি উচ্চবিদ্যালয় মাঠে পরশু মোথাজুড়ি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে সফিপুর প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।—ভোলা ও কালিয়াকৈর প্রতিনিধিনড়াইলে ফুটবল: নড়াইল প্রথম বিভাগ ফুটবল লিগে বিবিএস খেলোয়াড় কল্যাণ সমিতি ২-১ গোলে নিউওয়ে ক্রীড়াচক্রকে হারিয়েছে।—নড়াইল প্রতিনিধি