ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: প্রথম বিভাগ ফুটবলে আসিফ ও রয়েলের হ্যাটট্রিকে উপশহর স্পোর্টিং ৮-০ গোলে টাউন ক্লাবকে হারিয়েছে। অনূর্ধ্ব-১৮ ক্রিকেট: আঞ্চলিক চ্যাম্পিয়ন রাজশাহী। কাল তারা (৯৫/৪) ৬ উইকেটে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে (৯৪/৭)।—রাজশাহী অফিস নড়াইলে ফুটবল: কালামের একমাত্র গোলে লোহাগড়া আর এলজি ক্লাবকে হারিয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।—নড়াইল প্রতিনিধিবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: রাজশাহীতে নয়নের হ্যাটট্রিকে তানোর উপজেলা ৪-২ গোলে হারিয়েছে দুর্গাপুর উপজেলাকে। পুঠিয়া ও বোয়ালিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সোনাগাজীতে ফাইনালে হাজী রহিম উল্ল্যা স্কুল ১-০ গোলে ওলামা বাজার স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আনোয়ারায় বরুমচড়া ছমদিয়া স্কুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন উত্তর বন্দর সরকারি স্কুল। জামালপুরে ইসলামপুরের সিরাজাবাদ স্কুল ২-১ গোলে হারিয়েছে মেলান্দহের রুকনাই স্কুলকে। রাজবাড়ীতে ফাইনালে পাঠশালা স্কুল ৫-০ গোলে হারিয়েছে বেথুলিয়া স্কুলকে।—প্রতিনিধি