ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে চারঘাট উপজেলার নন্দনগাছি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বাঘা পীরগাছা সরকারি স্কুলকে হারিয়েছে। চারঘাটের কাজল ২টি ও নয়ন ১টি গোল করেছেন। বাঘার আতিকুর ও জীবনের গোল ১টি করে। গোদাগাড়ী উশিপুর সরকারি স্কুলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পবার বড়গাছি স্কুল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। —রাজশাহী অফিসবাগেরহাটে ফুটবল: বাগেরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত-উপজেলা ফুটবলের প্রথম সেমিফাইনালে বাগেরহাট সদর উপজেলা ২-১ গোলে কচুয়া উপজেলা দলকে হারিয়েছে।—বাগেরহাট প্রতিনিধিসংক্ষেপেঅনূর্ধ্ব-১৭ ক্রিকেট : পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বিপক্ষে ১১৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। কুমিল্লা স্টেডিয়ামে কাল দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর: ২৬২/৭। ৩ উইকেট হাতে নিয়ে আজ শেষ দিনে মাঠে নামবে স্বাগতিকেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেছেন লিটন কুমার, আল মাহমুদ করেছেন ৭০ রান। আগের দিন অফ স্পিনার মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিজাদুতে সিএবি অলআউট হয় ১৪৩ রানে।—ক্রীড়া প্রতিবেদকপ্রথম বিভাগ ক্রিকেট: গতকাল জয় পেয়েছে রূপালী ব্যাংক ও পারটেক্স স্পোর্টিং। ধানমন্ডি ক্রিকেট মাঠে ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে (১৫৭) ৮ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক (১৫৯/২)। অন্য ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে কাঁঠালবাগান সবুজ দলকে (১৬৪) ৮ উইকেটের ব্যবধানেই হারিয়েছে পারটেক্স (১৬৮/২)। —ক্রীড়া প্রতিবেদক