ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলভোলা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে তজুমদ্দিন উপজেলা ৩-০ গোলে চরফ্যাশন উপজেলাকে, ভোলা সদর ১-০ গোলে লালমোহনকে, দৌলতখান ৩-২ গোলে বোরহানউদ্দিনকে হারিয়েছে।—ভোলা প্রতিনিধিসিলেট: জৈন্তাপুরের চারিকাটা নিশ্চিন্তপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৩-২ গোলে বিশ্বনাথ সিঙ্গারখাল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।—জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিনড়াইলে ফুটবল: প্রথম বিভাগ ফুটবল লিগে বিবিএস খেলোয়াড় কল্যাণ সমিতি ২-১ গোলে চিত্রা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। বিবিএসের রিংকু ও সবুজ গোল করেছেন। চিত্রার গোলটি দেব কুমারের।—নড়াইল প্রতিনিধি