ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফুটবল: প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে কাল শিরোইল কলোনি ক্লাব ২-১ গোলে টাইগার স্পোর্টিংকে হারিয়েছে।—রাজশাহী অফিসবাগেরহাটে ফুটবল: জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত-উপজেলা ফুটবলের ফাইনালে ইসমাইলের জোড়া গোলে বাগেরহাট সদর উপজেলা ২-০ গোলে ফকিরহাট উপজেলাকে হারিয়েছে।—বাগেরহাট প্রতিনিধিনড়াইলে ফুটবল: প্রথম বিভাগ ফুটবলে বলাকা স্পোর্টিং ৩-১ গোলে চিত্রা ক্রীড়া সংস্থাকে ও বাকড়ি থ্রি স্টার ১-০ গোলে চৌগাছা ক্রীড়াচক্রকে হারিয়েছে।—নড়াইল প্রতিনিধিফরিদপুরে ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে কাল সদর উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ভাঙার ঘাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।—ফরিদপুর অফিসলালমনিরহাটে ক্রিকেট: লালমনিরহাট ক্রিকেট একাডেমির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে অনূর্ধ্ব-১৮ এলসি দল ৮৫ রানে ঢাকা সিসিএস দলকে হারিয়েছে।—লালমনিরহাট প্রতিনিধি