ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে দুর্গাপুর উপজেলা। গতকাল তারা ৩-১ গোলে হারিয়েছে মোহনপুর উপজেলাকে। শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে রুবেলের (৫/২) দারুণ বোলিংয়ে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি (৫৫/১) ৯ উইকেটে পাঠানপাড়া যুব সংঘকে (৫৪) এবং মুকুল স্মৃতি সংঘ (৮৯/৩) ৭ উইকেটে পদ্মা পল্লী সংঘকে (৮৮/৯) হারিয়েছে। দ্বিতীয় বিভাগ হকি লিগে রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবকে ও ষষ্টিতলা নবারুণ হকি ক্লাব ৪-০ গোলে হীরা-তুহিন স্মৃতি সংঘকে হারিয়েছে।—রাজশাহী অফিসফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর দ্বিতীয় বিভাগ ক্রিকেটে দক্ষিণ আলীপুর তরুণ সংঘ (১৬৯/৭) ৬৪ রানে রাকিব সংঘকে (১০৫) এবং ধুলদি বাজার স্পোর্টিং ক্লাব (২০১) ৬৯ রানে রংধনু ক্রিকেট ক্লাবকে (১৩২) হারিয়েছে। —ফরিদপুর অফিস