ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শমশেরনগরে গোল্ডকাপ ফুটবল: হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ও মৌলভীবাজার ফুটবল একাডেমির ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে মৌলভীবাজারের শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপ ফুটবল। শমশেরনগর চা-বাগান মাঠে অংশ নিচ্ছে সিলেট বিভাগের ১৬টি ফুটবল দল।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিরাজশাহীর খেলা: শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে ফ্রেন্ডস গ্রুপ (১৪২/৪) ৪ উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপ ক্লাবকে (১৪১/৬) এবং সাইফুল স্মৃতি সংঘ (১৯৪/৪) ১৩৪ রানে গোলাপ গার্ডেন দলকে (৬০) হারিয়েছে। দ্বিতীয় বিভাগ হকি লিগে অ্যাঞ্জেলস স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে পদ্মা হকি ক্লাবকে ও ঊষা ক্রীড়া চক্র ৩-০ গোলে আলিফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।—রাজশাহী অফিসফরিদপুরে ক্রিকেট: দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কাল ঝিলটুলী বয়েজ ক্লাব (১২৫/৮) ২ উইকেটে সরকারি রাজেন্দ্র কলেজকে (১২০) এবং কমল স্মৃতি সংঘ (২০৭) ১৭৯ রানে দুরন্ত বয়েজ ক্লাবকে (২৮) হারিয়েছে।—ফরিদপুর অফিস