ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে দুর্গাপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পবা উপজেলা। পবার এজাজুল ২টি ও দুর্গাপুরের হান্নান ১টি গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এজাজুল হক ও সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুরের ইমন। জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে লাল সবুজ ক্রিকেট একাডেমি (১২৪/৫) ৬০ রানে কোর্ট একাডেমিকে (৬৪) হারিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটে সমাজবিজ্ঞান (১৬৫/৫) ৮৯ রানে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগকে হারিয়েছে, ফলিত রসায়ন বিভাগ (১৪৩/৩) ৬৪ রানে ফিশারিজ বিভাগকে (৭৯) হারিয়েছে।—রাজশাহী অফিস ফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর দ্বিতীয় বিভাগ ক্রিকেটে পালপাড়া ক্রীড়া সংঘ (১৩১) ১ রানে সাকসেস বয়েজকে (১৩০) এবং ধুলদি বাজার স্পোর্টিং ক্লাব (১২৫) ৪৫ রানে দক্ষিণ আলীপুর তরুণ সংঘকে (৮০) হারিয়েছে। —ফরিদপুর অফিসশমশেরনগরে ফুটবল: শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপ ফুটবলে মুছলেকের গোলে গোলাপগঞ্জ খেলোয়াড় সংস্থা হারিয়েছে এনায়েতগঞ্জ জাগ্রত যুব সংঘকে। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি