ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কমিশনার গোল্ডকাপ: কমিশনার গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রাজশাহী জেলা দল। কাল ফাইনালে সুমনের গোলে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে। একটি হ্যাটট্রিকসহ ৬ গোল নিয়ে সুমন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। তবে টুর্নামেন্ট-সেরা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মালেক। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।—রাজশাহী অফিসশমশেরনগরে ফুটবল: মৌলভীবাজারের শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপে চুনারুঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি টাইব্রেকারে ৩-১ গোলে বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে রিপন, হাসান ও হারুন গোল করেছেন। বিয়ানীবাজারের গোলটি বাবলুর।—কমলগঞ্জ প্রতিনিধি