ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গলে ফুটবল: ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বখতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবলে কাল মৌলভীবাজারের বেঙ্গল টাইগার ক্লাব ৩-০ গোলে হারিয়েছে সিলেটের গোয়ালাবাজার এএফএম ফুটবল দলকে। জায়েদ ২টি ও মতিন ১টি করে গোল করেছেন।—শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিসার্ফার জাফরের সাফল্য: যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় শর্ট বোটে পঞ্চম ও লং বোটে তৃতীয় হয়েছেন বাংলাদেশি সার্ফার জাফর আলম। খেলা শেষে আন্তর্জাতিক সার্ফিং ক্লাব সার্ফিং দ্য নেশনসের সভাপতি টম বাওয়ার তাঁর হাতে পুরস্কার তুলে দেন। —কক্সবাজার প্রতিনিধি সরিষাবাড়ী ক্রিকেট: জহুরুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে সেমিফাইনালে প্রত্যয় ক্রিকেট একাদশ (১১২) ২৫ রানে হারিয়েছে জয়বাংলা ক্রিকেট একাদশকে (৮৭)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের রিয়াদ।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি