ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: প্রথম বিভাগ ফুটবল লিগে আলিফ লাম মিম ও উপশহর স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আলিফ লাম মিমের রানা ও উপশহরের তাপস গোল করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটে হিসাববিজ্ঞান (১০৮/৩) ৭ উইকেটে ইসলামিক স্টাডিজ বিভাগকে (১০৭) এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগ (৯২/৩) ৭ উইকেটে নাট্যকলা ও সংগীত বিভাগকে (৯১) হারিয়েছে।—রাজশাহী অফিসনড়াইলে টেবিল টেনিস: নড়াইল শিল্পকলা অডিটরিয়ামে কাল শুরু হয়েছে এবি ব্যাংক জাতীয় টেবিল টেনিসের আঞ্চলিক পর্ব। গ্রুপ লিগের এই খেলায় বালক দলীয় বিভাগে জিতেছে নড়াইল ও সাতক্ষীরা। পুরুষ দলীয় বিভাগে জিতেছে নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা ও খুলনা। অংশ নিচ্ছে সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা ও নড়াইল।—নড়াইল অফিসফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর দ্বিতীয় বিভাগ ক্রিকেটে কাল ধুলদী বাজার স্পোর্টিং ক্লাব (১০৫/৭) ৩ উইকেটে কমল স্মৃতি সংসদকে (১০৪) হারিয়েছে।—ফরিদপুর অফিসজয়পুরহাটে ক্রিকেট: জয়পুরহাটের কালাইয়ে জিল্লুর রহমান স্মৃতি ক্রিকেটের ফাইনালে বগুড়ার জি এইচ ক্রিকেট ক্লাব (১৬২) ৩ রানে হারিয়েছে কালাইয়ের স্যুভেনির ক্রিকেট ক্লাবকে (১৫৯)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের মারুফ।—কালাই (জয়পুরহাট) প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জে ফুটবল: জয়েন্ট ব্রাদার্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবারণ সংঘ। সুমন দুটি ও শাওন একটি গোল করেন।—নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ