ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: ফুটবল: প্রিমিয়ার ডিভিশন ফুটবলে আবাহনী ৬-০ গোলে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘকে হারিয়েছে। শাহজিদ দুটি গোল করেন। প্রথম বিভাগ ফুটবলে রনির জোড়া গোলে কাদিরগঞ্জ স্পোর্টিং ৪-০ গোলে টাউন ক্লাবকে হারিয়েছে। হকি: দ্বিতীয় বিভাগ হকিতে বেঙ্গল স্পোর্টিং ১-০ গোলে উত্তরবঙ্গ ক্রীড়াচক্রকে এবং রবি উদ্দিন স্মৃতি সংঘ ৬-০ গোলে ষষ্ঠীতলা নবারুণ সংঘকে হারিয়েছে। ক্রিকেট: জিয়া স্মৃতি ক্রিকেটে লর্ডস ক্রিকেট কোচিং ২৫ রানে জিতেছে মাখন স্মৃতি সংঘের বিপক্ষে।—রাজশাহী অফিসমৌলভীবাজারে ক্রিকেট: জাতীয় মহিলা ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় কাল মৌলভীবাজার স্টেডিয়ামে ঢাকা বিকেএসপি (৪৩/১) ৯ উইকেটে সিলেটকে (৪২) হারিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটে রাজনগর পোর্টিয়াস উচ্চবিদ্যালয় (১৪৪) ৮৯ রানে জগৎসী উচ্চবিদ্যালয়কে (৫৫) হারিয়েছে। —মৌলভীবাজার প্রতিনিধিপটুয়াখালীতে ফুটবল: দ্বিতীয় ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বরিশাল আবাহনী (২৮৭) ২০০ রানে পিরোজপুর মুকুল ফৌজকে (৮৭) হারিয়েছে। —পটুয়াখালী অফিসকুড়িগ্রামের খেলা: ক্রিকেট: স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেটে রাজারহাট সোনালুর কুটি উচ্চবিদ্যালয় (২৩০) ১৯২ রানে এম এ সাত্তার উচ্চবিদ্যালয়কে (৩৮) হারিয়েছে। ফুটবল: মোস্তফা বিন হোমেস খন্দকার স্মৃতি ফুটবলের সেমিফাইনালে কুড়িগ্রাম বাজার টাইব্রেকারে ৫-৪ গোলে টেকনিক্যাল মোড় ক্লাবকে হারিয়েছে।—কুড়িগ্রাম প্রতিনিধিশমশেরনগর ফুটবল: শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র বৈরাগীর বাজার ১০-৯ গোলে ইয়াং স্টার ক্লাব সরকার বাজারকে হারিয়েছে।—কমলগঞ্জ প্রতিনিধি