ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: প্রথম বিভাগ ক্রিকেটে সজলের ফিফটিতে (৮৪) ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব (১৩৪/২) ৮ উইকেটে বন্ধন ক্রীড়া চক্রকে (১৩১) হারিয়েছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটে বিবি হিন্দু একাডেমি (৮৫/৫) ৫ উইকেটে লোকনাথ স্কুলকে (৮৩) এবং দারুস সালাম কামিল মাদ্রাসা (১৩৬) ২৫ রানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে (১১১) হারিয়েছে।শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে ফ্রেন্ডস গ্রুপ (১৩৭/৪) ৬ উইকেটে ডিঙ্গাডোবা একাদশকে (১৩৪/৬) হারিয়েছে।—রাজশাহী অফিস।কুড়িগ্রামে ক্রিকেট: স্ট্যান্ডার্ড ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের খেলায় সোনালুর কুঠি উচ্চবিদ্যালয় (২২৮/৯) ২৬ রানে হারিয়েছে যতীনের হাট আদর্শ উচ্চবিদ্যালয়কে (২০২/৯)।—নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।ফরিদপুরে ক্রিকেট: প্রথম জাতীয় মহিলা ক্রিকেটে ফরিদপুর অঞ্চলের খেলায় ফরিদপুর (২৩৭/৫) ১৫৭ রানে মাদারীপুরকে (৮০) হারিয়েছে।—ফরিদপুর অফিস।কোম্পানীগঞ্জে ব্যাডমিন্টন: একুশে গোল্ডকাপ ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডে আদর্শ পাড়া একাদশ ২-০ সেটে থ্রি স্টারকে, একই ব্যবধানে যুগান্তর স্পোর্টিং সোসাইটি সামিয়া জুটিকে, ফ্রেন্ডস জুটি মুছাপুর ফার্মেসি অ্যান্ড হারবাল সেলস সেন্টারকে, মুজিব আদর্শ চৌধুরী পাড়া বামনী জুটিকে হারিয়েছে।—নোয়াখালী অফিস।শমশেরনগরে ফুটবল: শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপ ফুটবলে সিলেটের ইউনাইটেড ক্লাব ১-০ গোলে মৌলভীবাজারের বেঙ্গল টাইগারকে এবং গোলাপগঞ্জ খেলোয়াড় কল্যাণ সংস্থা ২-০ গোলে ঢাকা দক্ষিণ খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।নড়াইলে ক্রিকেট: জাতীয় মহিলা ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ের খেলায় নড়াইল জেলা (১০৩/১) ৯ উইকেটে সাতক্ষীরাকে (১০২) হারিয়েছে।—নড়াইল প্রতিনিধি।