ঢা কা র বা ই রে
রাজশাহীর খেলা: আট জেলার ১০৬ প্রতিযোগীকে নিয়ে হওয়া বিভাগীয় অ্যাথলেটিকসে ৬৮ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন রাজশাহী। রানার্সআপ নাটোরের পয়েন্ট ৪৮। রেলওয়ে জিএম গোল্ডকাপ ক্রিকেটে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি এ-দল (১৩০/৯) ৩২ রানে একই একাডেমির বি-দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেটে জামিলের দারুণ বোলিংয়ে (৬/১৩) শিরোইল হাইস্কুল (৭৫/৪) ৬ উইকেটে হারিয়েছে গভ. ল্যাবরেটরি হাইস্কুলকে। অন্য ম্যাচে মিশন একাডেমি (১২০/৬) ৪ উইকেটে শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজকে (১১৯) হারিয়েছে।—রাজশাহী অফিস কুড়িগ্রামে ক্রিকেট: কুড়িগ্রাম স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটের আঞ্চলিক পর্বে রাজারহাট সোনালুর কুটি হাইস্কুল (৯৭/২) ৮ উইকেটে হারিয়েছে কুড়িগ্রাম গভ. হাইস্কুলকে (৯৩)।—নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামফরিদপুরে ক্রিকেট: স্কুল ক্রিকেটের কালকের খেলায় মনোহরপুর দাখিল মাদ্রাসা (২২৭/৬) ৮০ রানে হারিয়েছে ফরিদপুর পুলিশ লাইনস হাইস্কুলকে (১৪৭)।—ফরিদপুর অফিসনড়াইলে ক্রিকেট: জাতীয় মহিলা ক্রিকেটের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় নড়াইলকে (৫৯) ১০৩ রানে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে খুলনা (১৬২/৬)।—নড়াইল প্রতিনিধি লালপুরে ক্রিকেট: নাটোরের লালপুরে রনি স্মৃতি ক্রিকেটের ফাইনালে লিখন স্মৃতি সংঘকে ১১ রানে হারিয়েছে বাকনাই ক্রিকেট একাদশ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন লিখন স্মৃতি সংঘের পিন্টু। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের সম্রাট।—লালপুর (নাটোর) প্রতিনিধিশমশেরনগরে ফুটবল: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ক্লাব সিলেট লায়েকের একমাত্র গোলে হারিয়েছে হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে। কমলগঞ্জে ক্রিকেট: মিজান সমাজকল্যাণ পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ফয়েজ স্মৃতি সংঘ ১৬২ রানে হারিয়েছে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে।—কমলগঞ্জ প্রতিনিধিশেখ রাসেল স্মৃতি ক্রিকেট: মিরপুর ঈদগাহ বড় মাঠে শেখ রাসেল স্মৃতি নাইট ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে এসবি ক্রিকেট ক্লাব ৩ উইকেটে হারিয়েছে ব্যান্ড অব ব্রাদার্সকে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬৮টি দল।—বিজ্ঞপ্তি।