ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর খেলা: সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বৈকালী সংঘ। গোল করেছেন জয়ী দলের প্রসেনজিৎ, শুভ, মিলন ও রনি। বিজিত দলের গোলটি করেন কুটি। সেরা খেলোয়াড় হয়েছেন সিপাইপাড়ার রাজন। ১৭টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন বৈকালী সংঘের প্রসেনজিৎ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহানগর পুলিশ কমিশনার ওবায়দুল্লাহ।—রাজশাহী অফিসশ্রীমঙ্গলে টেনিস: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ক্লাবে বিটিএ প্ল্যান্টার্স টেনিসে উন্মুক্ত ও প্রবীণ দুই বিভাগের এককেই চ্যাম্পিয়ন হয়েছেন শিবলী। দ্বৈতে চ্যাম্পিয়ন মকবুল-ফাহমিদুল জুটি। প্রবীণ দ্বৈতে চ্যাম্পিয়ন শিবলী-ইয়াকুব জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী।—শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিবানিয়াচংয়ে ক্রিকেট: সিরাজুল হোসেন খান স্মৃতি ক্রিকেটে রেড বেকস ক্লাব (১১৯) ৪৭ রানে হারিয়েছে গোল্ডেন স্টার (৭২) ক্লাবকে। ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের সাকিব।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি