ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ফুটবল: দ্বিতীয় বিভাগ ফুটবলের কালকের খেলায় ইয়াং ইস্ট এন্ড ক্লাব ৬-০ গোলে ফরিদাবাদ বিন্দু বয়েজকে এবং শাহীনের একমাত্র গোলে সুপারস্টার ফরিদপুর মুসলিম মিশনকে হারিয়েছে। ইয়াং ইস্টের সাব্বির হ্যাটট্রিক করেছেন। —ফরিদপুর অফিসসখীপুরে ফুটবল: ম্যাট্রিক্স সোয়েটার ফুটবল লিগের উদ্বোধনী খেলায় কাল টাইগার ক্লাব অরুণ উদয় স্টুডেন্ট ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান। —সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিসংশোধনীগতকাল ২২ নম্বর পাতায় বয়সভিত্তিক সাঁতারের ছবিটির ক্যাপশনে ছাপা হয়েছে ১০০ মিটার ব্যাক স্ট্রোক। আসলে ছবিটি ছিল ১০০ মিটার ফ্রি-স্টাইলের।—ক্রীড়া সম্পাদক