ঢা কা র বা ই রে
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল সিলেট: বলাউড়া প্রাইমারি স্কুলকে টাইব্রেকারে (৫-৪) হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে ভাদেশ্বর স্কুল। বলাউড়া স্কুলকে ১-০ গোলে হারিয়ে বঙ্গমাতা ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন বাইশটিলা স্কুল। —সিলেট প্রতিনিধিদিনাজপুর: রাজারামপুর প্রাইমারি স্কুলকে টাইব্রেকারে (৪-৩) হারিয়ে বঙ্গমাতা ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন ঘুঘুডাঙ্গা স্কুল। উত্তর জয়দেবপুর স্কুলকে ২-১ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে আঞ্চলিক চ্যাম্পিয়ন নশিপুর স্কুল।—দিনাজপুর অফিসভোলা: গজনবী স্টেডিয়ামে বাপ্তা পশ্চিম চরনোয়াবাদ স্কুলকে ১-০ গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপে আঞ্চলিক চ্যাম্পিয়ন চরসামাইয়া টগবি-চর সিপলি স্কুল। ভেদুরিয়া ব্যাংকের হাট স্কুলকে টাইব্রেকারে (৪-১) হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে আঞ্চলিক চ্যাম্পিয়ন ধনিয়া মধুপুর চেউয়্যাখালী স্কুল।—ভোলা প্রতিনিধিসাতক্ষীরায় ফুটবলশ্যামনগর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা।—সাতক্ষীরা প্রতিনিধি