ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ফুটবল: মেয়র কাপ ফুটবলের প্রথম খেলায় আবদুল ওয়াহাব স্মৃতি সংসদ টাইব্রেকারে (৫-৪) সকার ক্লাবকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে স্বপ্নীল একাদশ টাইব্রেকারে (৩-২) গোলে হারিয়েছে কামাল স্মৃতি একাদশকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।—ফরিদপুর অফিস সরিষাবাড়ীতে ফুটবল: মতিয়ার রহমান স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শিমলাপল্লী ফুটবল একাদশ। কাল ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে কামরাবাদ ফুটবল একাদশকে। দুটি গোলই করেছেন পারভেজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ মুরাদ হাসান।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি