ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফুটবল: দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে কাল দীপ্তি পরিষদ ২-১ গোলে হারিয়েছে রয়্যাল স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন জয়ী দলের শাহজাদা ও জামাল। রয়্যাল স্পোর্টিং ক্লাবের শহীদ করেছেন ১টি গোল। মিশু স্মৃতি সংঘ ও সিক্স স্টার স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মিশু স্মৃতি সংঘের পারভেজ ও সিক্স স্টারের রকি গোল করেছেন।—রাজশাহী অফিস বানিয়াচংয়ে ফুটবল: আবদুল হাই খান স্মৃতি গোল্ডকাপ ফুটবলে কাল সান ক্লাব ৪-১ গোলে হারিয়েছে বন্ধু মহলকে। জয়ী দলের পিয়াস, সুমন, রুমন ও বুলবুল ১টি করে গোল করেছেন।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি