ঢা কা র বা ই রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে ফুটবল: নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু ফুটবলে আজিজপুর সরকারি স্কুল টাইব্রেকারে (৩-২ গোলে) বাধেরহাট স্কুলকে, কিসমত করিমপুর স্কুল ১-০ গোলে চাপরাশিরহাট সরকারি স্কুলকে, বঙ্গমাতায় রামবলভপুর স্কুল ১-০ গোলে মানিকপুর স্কুলকে, পূর্বলামছি লেদু কোম্পানীর হাট স্কুল ১-০ গোলে কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। —নোয়াখালী প্রতিনিধিরাঙামাটিতে ফুটবল: প্রথম বিভাগ ফুটবলের উদ্বোধনী খেলায় শহীদ শুক্কুর ক্লাব ও ব্রাদার্স স্পোর্টিং ক্লাব গোলশূন্য ড্র করেছে। তিন বছর পর শুরু হওয়া লিগের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। —নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি