ঢা কা র বা ই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফুটবলফরিদপুর স্টেডিয়ামে খন্দকার নূর হোসেন (নূরু মিয়া) গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে কাল গাজীপুর ২-০ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। গোল দুটি করেছেন মিলন ও সুমন। টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রম, জনশক্তি ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।—ফরিদপুর প্রতিনিধিমৌলভীবাজারে ফুটবলমৌলভীবাজার স্টেডিয়ামে প্রথম সিলেট বিভাগীয় কমিশনার কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় গতকাল মৌলভীবাজার ৩-০ গোলে সুনামগঞ্জ জেলাকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ সাইফুর দুটি ও জাহিদুল একটি গোল করেন।—মৌলভীবাজার প্রতিনিধি শেরপুরে ফুটবলশেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে কাল শুরু আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভাতশালা ও রৌহা ইউনিয়ন ১-১ গোলে ড্র করেছে। এতে অংশ নিচ্ছে ১৪টি ইউনিয়ন দল। —শেরপুর প্রতিনিধি